× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান ও ‘সড়ক দুর্ঘটনায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান ও ‘সড়ক দুর্ঘটনায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান ও ‘সড়ক দুর্ঘটনায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) শহরের আলমগীর সিটি অডিটোরিয়ামে নিসচার জেলা সভাপতি মো. ফিরোজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য দেনÑ নন্দনতাত্ত্বিক আলোচক নাসিরউদ্দীন ফারুকী, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু, পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, সচেতন নাগরিক কমিটির সভাপতি স্বপন কুমার বর্মন, অ্যাডভোকেট হামিদা বেগম, জেলা নিসচার সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান এবং ভৈরব নিসচার সংগঠক মো. আলাউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম এমপি বলেন, কিশোরগঞ্জে যানবাহনের তুলনায় সড়কের পরিমাণ অপ্রতুল। ফলে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এ সমস্যা নিরসনে সরকার বিভিন্ন উন্নয়ন উদ্যোগ গ্রহণ করেছে। কিশোরগঞ্জকে আধুনিক ও মডেল জেলায় পরিণত করতে পরিকল্পিতভাবে কাজ চলছে।

তিনি আরও বলেন, আঞ্চলিক ও মহাসড়কে ছোট যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন নিষিদ্ধ যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। জেলা পুলিশের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ চালক তৈরি, পথচারীদের দায়িত্বশীল আচরণ এবং সড়ক ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। 

অনুষ্ঠানে নিসচার নবগঠিত জেলা কমিটির সদস্যদের পরিচিতি ও অভিষেক পর্ব অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা