পোরশা (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ চত্বর পুকুরপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। প্রবা ফটো
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁর পোরশায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বর পুকুরপাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম।
এসময় তিনি বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিন প্রত্যেক মানুষকে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করার জন্য আহ্বান জানান।
এসময় সহকারি কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদৌস, এলজিইডি প্রকৌশলী এনএএম সুলতানুল ইমাম, থানার ওসি জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাকিল জাবেদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, ইউআরসির আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।