মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
মোরেলগঞ্জে পৌর শহরের সানকিভাঙ্গা গ্রামে যৌথ অভিযানে গোয়ালঘর থেকে ১০ লাখ নকল সিগারেট ও চোরাইকৃত মেশিনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। প্রবা ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জে সানকিভাঙ্গা এলাকায় একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে পুলিশ, ডিবি ও কাস্টর্মসের যৌথ অভিযানে নকল সিগারেট তৈরির কাঁচামাল, চোরাইকৃত মেশিনের যন্ত্রাংশসহ ১০ লাখ ডারবি নকল সিগারেট জব্দ করেছে।
শনিবার (১৩ জুন) বেলা ১১টায় পৌর শহরের সানকিভাঙ্গা গ্রামের সাবেক
কাউন্সিলর বদরুল আলম ভদ্দরের ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ নামে সিগারেট কারখানার পাসেই
বাগেরহাট ডিবি পুলিশের ওসি নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ৫ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে
ওই বাড়ির গোয়ালঘর থেকে ১০ লাখ নকল ডারবি সিগারেট, সিগারেটের শলা, পেপাররোল ৩টি, ফিল্টার
কভার ২টি, মেশিনের টুলবক্স ২টি, সিগারেট তৈরির মেশিনের ব্যবহৃত ছোট বড় একাধিক যন্ত্রাংশ
উদ্ধার করে।
থানার সেকেন্ড অফিসার এসআই উত্তম কুমার জানান, গ্রীন বাংলা টোবাকো
ইন্ডাস্টিজের চেয়ারম্যান সোমনাথ দে’র সিগারেটের কারখানা থেকে মেশিন ও বিভিন্ন কাঁচামালসহ
চেকবই, চোরাইকৃত মেশিনের কিছু মালামাল তার ভাইয়ের বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে।
তবে, বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে। পরবর্তী এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গ্রীন বাংলা টোবাকো ইন্ডাস্টিজের চেয়ারম্যান সোমনাথ দে বলেন, তিনি
একটি মামলায় জেলহাজতে থাকাকালীন তার ওইসব যন্ত্রাংশ, চেকবই, কাঁচামাল চুরি করে নিয়ে
যায়। পরবর্তী সময়ে তিনি আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশনায় তার বিরুদ্ধে সার্স
ওয়ারেন্ট হয়। চোরাইকৃত মেশিন উদ্ধার করতে এসে বিপুল পরিমান নকল সিগারেটসহ মেশিনের যন্ত্রাংশ
বদরুল আলম ভদ্দরের ভাইয়ের গোয়ালঘর থেকে উদ্ধার করেছেন পুলিশ। তবে, এখনও তার মূল মেশিনটি
উদ্ধার হয়নি।
এ বিষয়ে ক্রাউন টোবাকে ইন্ডাস্ট্রিজ মালিক বদরুল আলম ভদ্দর তার প্রতিষ্ঠানে
ছিলেন না। তার মোবাইলে একাধিকবার ফোন করে চেষ্টা
করেও তাকে পাওয়া যায়নি।