সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির সমর্থকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি নিজেদের ভালোবাসা ও সমর্থন জানাতে সুনামগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির সমর্থকরা।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের সামনে থেকে শনিবার বিকাল সাড়ে ৪টায় শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা শুরু করেন সমর্থকরা।
শহরের ট্রাফিক পয়েন্ট, জামাইপাড়া, মল্লিকপুর ও আব্দুজ জহুর সেতু এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জেলা স্টেডিয়ামের সামনে এসে শেষ হয় শোভাযাত্রাটি । র্যালিতে অংশগ্রহণকারী সমর্থকের পরনে ছিল ব্রাজিলের জার্সি। এ সময় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন সমর্থকরা।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা জানান, ফুটবলের প্রতি আবেগ ও প্রিয় দলের প্রতি ভালোবাসার জায়গা থেকেই তারা এই আনন্দ আয়োজনে শামিল হয়েছেন। প্রিয় দলের খেলা শুরুর আগে এমন উদ্দীপনা ও মিলনমেলা তাদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে জানান তারা। সমর্থকদের দাবি, ব্রাজিল এ বছর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ‘মিশন হেক্সা’ পূরণ করবে।
ব্রাজিল সমর্থক জুবায়ের আহমেদ বলেন, “অন্যান্য বছরের তুলনায় এ বছর ব্রাজিলের জাতীয় টিম অনেক শক্তিশালী। আশাকরি তাঁরা খুব ভালো খেলবে এবং বিশ্বকাপ জিতবে।
শোভাযাত্রায় অংশনেয়া ব্রাজিল সমর্থক সায়াদ হোসেন বলেন, “ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিল ফুটবল দলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযান অর্থাৎ মিশন হেক্সা এইবছর সম্পন্ন হবে”।