ধামইরহাট (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
নওগাঁয় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধনকালে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিষদ চত্বরে একটি পলাশ ও একটি দেশীয় নিমের চারা রোপণ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার এবং উপজেলা বনবিট কর্মকর্তা আনিসুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বনবিট কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “সরকারি নির্দেশনা মোতাবেক সারা
দেশে একযোগে এই উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী লক্ষ্যমাত্রা
অর্জনে ধামইরহাটে পুরোদমে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে।”