ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
হেক্সা মিশনের প্রত্যাশায় রাজাপুর উপজেলার ব্রাজিল সমর্থকদের র্যালি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হেক্সা মিশনের প্রত্যাশায় ঝালকাঠির রাজাপুরে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল ও পদযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে শুক্রবার বিকালে সমর্থকরা মোটরসাইকেল ও পায়ে হেঁটে রাজাপুর উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি ও স্লোগানে মুখরিত হয়ে র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়।
অংশগ্রহণকারীরা ব্রাজিলের জার্সি পরে ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন। সমর্থকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিশ্বকাপকে ঘিরে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।