উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে অতিথিরা। ছবি-প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীর সূচনা করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম মেহেদী হাসান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা চত্বরে ফলজ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচীতে উপস্থিত অতিথিরা বলেন, বৃক্ষ শুধু রোপণ করলেই হবে না এর পরিচর্চা করা আপনার আমার সকলের দায়িত্ব। তবেই বৃক্ষ সঠিক নিয়মে বেড়ে উঠবে এবং প্রকৃতিতে অবদান রাখতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হবে।