× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৯ ঘণ্টা আগে

আপডেট : ৬ ঘণ্টা আগে

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের মৃনাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রবা ফটো

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের মৃনাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রবা ফটো

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ এলাকা থেকে নিখোঁজের ৩ দিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই উপ‌জেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে চরমানিকদাহ গ্রামের মৃনাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, গত তিনদিন আগে সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিল। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তাকে পায়নি।

আজ শনিবার এলাকাবাসী নিহতের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা