× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

গাজীপুরে কারখানায় আগুন,  ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর একটি কারখানায় শনিবার সকাল ১০টায় লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, ওই এলাকার ম্যাট্রিক্স স্টাইলস্ লিমিটেড নামের একটি কারখানায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে চৌরাস্তা, জয়দেবপুরসহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তী সময়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘সকাল ১০টার দিকে আগুন লাগে। পরে আমাদের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে দুপুর ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা