কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে পিতার স্মৃতি বিজড়িত পাতলি খাল পুনঃখনন উদ্বোধন করেছেন আজ। শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে কক্সবাজার সদরের পিএম খালী পাতলি খালের উদ্বোধন করেন তিনি। সেখানে তিনি বৃক্ষ রোপনও করেন।
ইতোমধ্যে বৃষ্টি উপপেক্ষা করে জনতার ঢল নেমেছে। যেখানে শুরু হয়েছে পথসভা। ওখানে বক্তব্য
রাখেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। সেখান থেকে তিনি ওখানে
যান। পাতলিখালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।
পরে তিনি আরও কয়েকবার ওখানে সফরও করেছেন।
এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে। সেখানে
দুপুর ১২টায় ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধনপরবর্তী ডুলাহাজারা সাফারি
পার্ক ঘুরে দেখবেন।
এরপর তিনি পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত
করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুপুর দেড়টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন।
এরপর পেকুয়ায় গিয়ে পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও যোগ দেবেন। ওখানে জোহরের
নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে চকরিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন
প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন
করবেন।
সফরের শেষ পর্যায়ে রাত ৮টায় কক্সবাজারের কলাতলীর লং বিচ হোটেলে স্থানীয় সুধীজনদের সঙ্গে
মতবিনিময় সভায় অংশ নেবেন।