× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকপ্রতিবন্ধী ছেলেকে বাবা-মার কাছে তুলে দিল পিবিআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৬ ১৩:০২ পিএম

বাকপ্রতিবন্ধী ছেলেকে বাবা-মার কাছে তুলে দিল পিবিআই

গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ প্রায় তিন বছর আগে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ছেলে শফিকুল ইসলামকে (২৬) বাবা-মা ও স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে।

গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১০ জুন) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের শরিফুল আলমের বাড়ি থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করায় নিখোঁজ হওয়া ছেলেকে তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বাকপ্রতিবন্ধী শফিকুল ইসলামকে শরিফুল আলম তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন।
 জানা যায়, ওই হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শফিকুল ইসলাম ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত আমোদাবাদ গ্রামের আব্দুল আজিজের ছেলে। আশ্রয়দাতা স্থানীয় চা দোকানি শরিফুল আলম শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের বাসিন্দা।
গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন  ক্রাইমসিন পরিদর্শক শাহ কামাল জানান, গত ৮ জুন (সোমবার) বিকাল ৩টার দিকে মাওনা গ্রামের শরিফুল আলম গাজীপুর পিবিআইকে জানান, গত এক বছর যাবত অজ্ঞাত একজন বাকপ্রতিবন্ধী যুবক তার আশ্রয়ে রয়েছে। ওই প্রতিবন্ধী যুবক প্রায় এক বছর আগে তার চা’য়ের দোকানের সামনে এসে কান্না করতে থাকে। যুবকটি বাকপ্রতিবন্ধী হওয়ায় চা দোকানি শরিফুল তার কথা বুঝতে পারেননি। পরে চা দোকানি দীর্ঘ এক বছর যাবত এ যুবককে লালন-পালন করতে থাকেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঠিকানা খোঁজতে থাকেন। অজ্ঞাত বাকপ্রতিবন্ধী যুবক প্রায়ই তার বাবা-মা ও স্বজনদের কাছে যাওয়ার জন্য কান্না করত। একপর্যায়ে আশ্রয়দাতা শরিফুল আলম স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে ভবিষ্যতে কোনো ধরনের আইনি ঝামেলা এড়াতে গত ৩ জুন (বুধবার) শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৭৮) করেন। তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পারেন পিবিআই অজ্ঞাত ব্যক্তির পরিচয় উদঘাটন করতে পারে এবং বাকপ্রতিবন্ধী যুবককে নিয়ে গাজীপুর পিবিআই কার্যালয়ে যান। পিবিআই’র ক্রাইমসিনের পরিদর্শক শাহ কামাল এবং উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ শনাক্তকরন মেশিনের মাধ্যমে অজ্ঞাত বাকপ্রতিবন্ধী যুবকের পরিচয় ও ঠিকানা শনাক্ত করেন। পরবর্তী সময়ে যুবকের গ্রামের বাড়িতে যোগাযোগ করে তার বাবা-মার কাছে খবর পাঠানো হয়।


গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ বলেন, বাকপ্রতিবন্ধী যুবকের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় দীর্ঘ তিন বছর আগে তাদের ছেলে শফিকুল ইসলাম নিখোঁজ হয়। তারা আত্নীয়স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও ছেলের সন্ধান না পেয়ে স্থানীয় থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার (১০ জুন) গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আশ্রয়দাতা শরিফুল আলমের বাড়িতে পৌছে উপযুক্ত প্রমাণসহ তাদের নিখোঁজ হওয়া বাকপ্রতিবন্ধী ছেলেকে বাবা-মা ও স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, বাকপ্রতিবন্ধী যুবক সংকেত ভাষায় জানায় দীর্ঘ দিন পর সে তার বাবা-মা ও স্বজনদের পেয়ে খুবই আনন্দিত।
গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার বলেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে বাকপ্রতিবন্ধী যুবকের পরিচয় শনাক্ত করে পিবিআই তার বাবা-মার কাছে তাকে হস্তান্তর করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা