চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১২:০৭ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১২:১৩ পিএম
চট্টগ্রাম আদালত ভবন। (ফাইল ফটো)
২০১৫ সালে চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির দুটি মসজিদে বোমা বিস্ফোরণের মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৭ আগস্ট) চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন--নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, বলকিপার আবদুল মান্নান ও রমজান আলী, বাবুল রহমান ওরফে রনি এবং জেএমবি সদস্য আবদুল গাফফার।
এ মামলায় মোট আসামির মধ্যে সাখাওয়াত হোসেন বর্তমানে পলাতক আছেন। বাকি আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ১৮ ডিসেম্বর জুমার নামাজের পর ১০ মিনিটের ব্যবধানে ঈশা খাঁ ঘাঁটির ভেতরের দুটি মসজিদে বোমা হামলা হয়।
/প্রবা/এইচকে/ এসআর