× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজা শেষ তবুও বন্দি পরিচয় জটিলতায় জেলে ১৭ ভারতীয়

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ৪৩ মিনিট আগে

শরীয়তপুর জেলা কারাগারে। প্রবা ফটো

শরীয়তপুর জেলা কারাগারে। প্রবা ফটো

সাজা শেষ হওয়া ১৭ জন ভারতীয় নাগরিক এখনও বন্দি রয়েছেন শরীয়তপুর জেলা কারাগারে। পরিচয় নিশ্চিত না হওয়া এবং ভারতীয় দূতাবাসে একাধিকবার যোগাযোগের পরও সাড়া না পাওয়ায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। এমনটিই জানিয়েছেন কারাগারের জেলার পাপিয়া সুলতানা।

তিনি জানান, ২০২২ ও ২০২৩ সালে জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় বিভিন্ন সময়ে ২০ জনকে আটক করে পদ্মা সেতু দক্ষিণ থানা ও জাজিরা থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।

আদালতের দেওয়া সাজা শেষ হলেও পরিচয় যাচাই ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তারা বর্তমানে রিলিজ প্রিজনার (আরপি) হিসেবে কারাগারে বন্দি রয়েছেন।

বন্দিদের মধ্যে ভারতীয় নাগরিক সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি এবং রাজন নামে আরও একজন ২০২৫ সালের ২৯ মে কারাগারে মারা যান।

এখনও শরীয়তপুর জেলা কারাগারে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী ভারতীয় নাগরিক বন্দি রয়েছেন। তাদের বিভিন্ন মেয়াদের সাজা শেষ হলেও তারা কারাগারে বন্দি রয়েছেন। তারা ঠিকমতো খাবারদাবার গ্রহণ করেন না। জামাকাপড় পরিধান করতে চান না। তাদের ভাষাও ঠিকমতো বোঝা যায় না। তাই তাদের নানারকম স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো সময় তাদেরও মৃত্যু হতে পারে। 

শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ বলেন, গত ২০২২-২৩ সাল থেকে ২০ জন বিদেশি নাগরিক বন্দি ছিলেন। তাদের মধ্যে ৩ জন নাগরিক মারা যান। তাদেরকে আমরা দীর্ঘদিন শরীয়তপুর সদর হাসপাতালে রেখে আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ সৎকার করি। এতে করে আমাদের ২৯ লাখ ১৪ হাজার টাকা ব্যয় হয়। এখন যারা আমাদের এখানে বন্দি আছেন তারা ঠিকমতো খাবার খাচ্ছেন না, কাপড় পরিধান করছেন না। এ নিয়ে আমরা ওপরে লেখালেখি করছি। নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা