× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআইজি অফিসে থেকে কালনাগিনী সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। প্রবা ফটো

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। প্রবা ফটো

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

প্রায় সাড়ে ৩ ঘণ্টার অভিযান চালিয়ে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে রবিবার (৭ জুন) বিকালে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সাপ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে অ্যানিমেল লাভার্সের সদস্যরা।

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, বেলা সাড়ে ৩টার দিকে খবর পাই, বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ডিআইজি কার্যালয়ে ডিআইজির রুমে তিনটি সাপ প্রবেশ করেছে। খবর পেয়ে বিকাল ৪টার দিকে সেখানে সাপ উদ্ধার অভিযান শুরু করি।

তিনি আরও বলেন, সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজির রুমের ছাদের পার্টিশন ভাঙতে হয়েছে। সেখানে সাপ না পেয়ে ওপর দিক থেকে দেয়াল ভাঙতে হয়। পরে দেয়ালের ফাঁকে থাকা একজোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। 

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড়। হয়তো সেখান থেকেই সাপ দুটি অফিসে প্রবেশ করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা