× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৬০ মিনিট আগে

হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ঠেলে পাঠানো ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ঠেলে পাঠানো ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের হরিপুর মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইনের শিকার নারী, শিশুসহ ১১ জন দীর্ঘ ৪৮ ঘণ্টা শূন্যরেখায় আটকে ছিলেন। 

অবশেষে সোমবার ভোর রাতে বিএসএফ) তাদের সেখান থেকে সরিয়ে নিজেদের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।

বিজিবি জানায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৪৯/৭-এস-সংলগ্ন এলাকায় ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এরপর থেকে তারা ৩দিন দেশের সীমান্তবর্তী শূন্যরেখা এলাকায় অবস্থান করছিলেন।

এ বিষয়ে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “পুশইনের শিকার ১১ জন নারী-পুরুষ ও শিশুকে ৪৮ ঘন্টার পর শূন্যরেখা থেকে আজ ভোর রাতে নিয়ে যায় ভারতীয় বিএসএফ”।  


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা