× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ বছরের মধ্যে চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার: মির্জা ফখরুল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

রূপগঞ্জর গন্ধর্বপুরে মেঘনা নদীতে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ডিইএসডব্লিউএস প্রকল্প পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

রূপগঞ্জর গন্ধর্বপুরে মেঘনা নদীতে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ডিইএসডব্লিউএস প্রকল্প পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রকল্পটি চালু হলে প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার এবং পরবর্তীতে ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে। সোমবার (৮ জুন) রূপগঞ্জর গন্ধর্বপুরে মেঘনা নদীতে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‘এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)’ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। 

মির্জা আলমগীর বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে প্রকল্পের সব কার্যক্রম সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

তিনি বলেন, ঢাকার পানির চাহিদা মেটাতে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা তৈরি হয়েছে। ফলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে ভয়াবহ সংকট সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনের নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে মেঘনা নদী থেকে পানি এনে শোধনের মাধ্যমে সরবরাহের লক্ষ্যে এই বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গন্ধর্বপুর প্রকল্প চালু হলে প্রথম ধাপে দৈনিক ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। এছাড়া আরও একটি অনুরূপ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ সম্ভব হবে। দুটি প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় ১০০ কোটি লিটার পানি ঢাকা মহানগরে সরবরাহ করা সম্ভব হবে, যা রাজধানীর দীর্ঘমেয়াদি পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গন্ধর্বপুর পানি শোধনাগার নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা। পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন মন্ত্রী। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা