দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর সোমবার রেদুয়ান মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়। ফাইল ছবি
জামালপুরের
দেওয়ানগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে
নিখোঁজ হওয়ার তিন দিন পর
রেদুয়ান মাহমুদের (৭) মরদেহ উদ্ধার
করা হয়েছে।
যমুনা
নদী থেকে সোমবার দুপুর
১টার দিকে মরদেহ উদ্ধার
করেন এলাকাবাসী।
রেদুয়ান
মাহমুদ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের আলিম মিয়ার ছেলে।
সে স্থানীয় ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসার দ্বিতীয়
শ্রেণীর শিক্ষার্থী ছিল।
দেওয়ানগঞ্জ
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার
হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার
বিকালে রেদুয়ান পরিবারের সদস্যদের অগোচরে খোলাবাড়ি এলাকায় যমুনাা নদীতে গোসল করতে নামে।
এ সময় নদীর স্রোতে
সে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি
করেও এলাকাসী তার সন্ধান না
পেয়ে পরিবারকে খবর
দেয়। পরে স্বজনরা ফায়ার
সার্ভিসে যোগাযোগ করলে জামালপুর থেকে
একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে
উদ্ধার অভিযান শুরু করেন।
জামালপুর
ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ডুবুরি
দল শনিবার বিকেল ৫টা থেকে রাত
৯টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না মেলায় ফায়ার
সার্ভিস সাময়িকভাবে অভিযান স্থগিত করে। পরবর্তীতে সোমবার দুপুরে চর ডাকাতিয়া হাজারী
এলাকায় যমুনা নদীতে রেদুয়ানের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী তা
উদ্ধার করে।
ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থীর মরদেহ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান”।