চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পার্টনার-এর আওতায় উপজেলা সভা কক্ষে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম
অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড
রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোমস্তাপুর,
চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে সোমবার (০৮ জুন) সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে
এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনের সভাপতিত্বে কৃষক সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, বক্তব্য
রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান,
এমপির প্রতিনিধি প্রভাষক তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি
আসাদুল্লাহ আহমেদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
জেসমিন আক্তার লাবনী উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন,
এনজিও প্রতিনিধি সামিউর রহমান, কৃষক সাকিমুদ্দিন ও আইরিন খাতুন প্রমুখ। এর আগে প্রধান
অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি ফিতা কেটে এ সভার উদ্বোধন করেন।