আওয়ামী লীগ নেতা হাসান ফিরোজ আহম্মেদ টিংকু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোরের শার্শায় হাসান ফিরোজ আহম্মেদ টিংকু (৫২) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ ৪ টি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।