মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের চাঁদের হাট সম্মেলন
কক্ষে সোমবার (০৮ জুন) দুপুরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা
প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
আমি নবাগত হিসেবে ফুলের শুভেচ্ছা গ্রহণ করতে চাই না। জেলায় যদি ভালো কাজ করে থাকিÑ
আশা করি, আমার বিদায় বেলায় এই ফুলের শুভেচ্ছা আমি পাব। মাগুরা একটি অপার সম্ভাবনাময়
জেলা। জেলাটি ছোট হলেও এখানে অনেক গুণীজন জন্মগ্রহণ করেছেন। সাংবাদিকদের উচিত হবে গঠনমূলক
সংবাদ পরিবেশন করা। তাহলে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ‘আপনাদের সহযোগিতা ও
গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। অনেক সময় দেখা যায় হলুদ সাংবাদিকতার
মাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়। এতে একজন কর্মকর্তার কাজের গতি কমিয়ে দেওয়া হয়।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে
পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।’
সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক
সমস্যা এবং গণসেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। এ সময় জেলা
প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ
নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদেরসহ জেলায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন
মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।