× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা: বিজিবি-স্থানীয়দের বাঁধায় প্রতিহত

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৬০ মিনিট আগে

রাতভর এলাকাবাসীদের সাথে নিয়ে বিএসএফের পুশ-ইন ব্যর্থ করে দেয় বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাতভর এলাকাবাসীদের সাথে নিয়ে বিএসএফের পুশ-ইন ব্যর্থ করে দেয় বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮ ভারতীয় ব্যক্তিকে পুশ-ইন করা হয়েছে। তবে বিজিবি ও স্থানীয়দের বাঁধার মুখে তাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে রবিবার রাতে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রাত ১১টার দিকে রৌমারীর বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রস্তুতি নেয় বিএসএফ। এক পর্যায়ে জোরপূর্বক ওই ৮ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়। রাতভর এলাকাবাসীদের সাথে নিয়ে তা ব্যর্থ করে দেয় বিজিবি। অপর একজন ব্যক্তিকে বকবান্দা সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা করলে মাইকিং করে তাকে ফিরিয়ে নেয়ার আহ্বান জানায় বিজিবি। 

রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তের বাসিন্দা রুহুল আমিন, “রাতের বেলা হঠাৎ বিএসএফ ৮ জন ব্যক্তিকে জড়ো করে এবং সুযোগ বুঝে বাংলাদেশ-ভারত শূন্যরেখায় ঠেলে দেয়। পরে আমরা বিজিবিকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলি। এলাকাবাসী হৈহুল্লোর এবং বাঁধার মুখে বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। আমরা প্রতিদিন বিজিবির সাথে যৌথভাবে সীমান্তে টহল দিচ্ছি”।

কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের স্বার্থে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে”। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা