× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাগাজীতে ডাংগী খাল খনন কাজের উদ্বোধন ফেনী ডিসির

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ফেনী জেলা প্রশাসক মনিরা হক সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ডাংগী খাল খনন কাজের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী জেলা প্রশাসক মনিরা হক সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ডাংগী খাল খনন কাজের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে ডাংগী খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক মনিরা হক সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় নুর আলমের বাড়ির উত্তর পাশ থেকে ফেনী নদী পর্যন্ত প্রায় ৮ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বৃষ্টির পানি ও জলাবদ্ধতার পানি দ্রুত নদীতে নিষ্কাশন হতে পারে না। ফলে আশপাশের কৃষিজমি প্রায়ই প্লাবিত হয় এবং কৃষকদের দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি ও এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় খালটি পুনঃখননের জন্য নির্বাচন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মনজুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা বিএনপির সদস্য সৈয়দ রবিউল হক শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, খাল পুনঃখনন সম্পন্ন হলে জলাবদ্ধতা কমবে, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা