ধামরাই (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে।
তবে এক প্রতিবেশীর তৎপরতায় শিশুটি রক্ষা পেয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শিশুটি বাবা বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন।
অভিযুক্ত রুবেল মিয়াকে আজ সোমবার (০৮ জুন) দুপুর ১২টার দিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গতকাল বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত রুবেল কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা গ্রামের বাসিন্দা। সে পেশায় একজন অটোচালক এবং মাদকাসক্ত বলেও জানা যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, শিশুটি বাড়ির
পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে
নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু
করে। শিশুটির চিৎকারে প্রতিবেশী এক নারী ও তার শশুড় এগিয়ে এলে শিশুটি ওই লম্পটের হাত
থেকে রক্ষা পায়। পরে স্থানীয় জনতা অভিযুক্তকে মারধর করে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের হাতে
সোপর্দ করেন।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন,
শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি
পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।