মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টিআইবি -এর সনাক এক মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রবা ফটো
কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক) এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে রবিবার (৭ জুন) বিকেলে ‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপ’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশ গ্রহন করেন।
সনাক সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা এখন সময়ের দাবি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের বিকল্প নেই। তারা পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, নীতিগত সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে নিরাপদ সড়কের সভাপতি ফিরোজউদ্দিন ভূইয়া, সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি সাদরুল উলা, জেলা বাপার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, জেলা মহিলা পরিষদের সভাপতি মায়া ভৌমিক, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা স্কাউটের উপ-সমন্বয়ক লোরা চৌধুরী, অধ্যাপক আবদুল গণি, আমিনুল ইসলাম সেলিম, সাংবাদিক আলম সারোয়ার টিটু, মো. ফারুকুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।