× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কের অবৈধ দোকান অপসারণ, জরিমানা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

সড়কের অবৈধ দোকান অপসারণ, জরিমানা

লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের ওপর স্থাপিত অবৈধ দোকান অপসারণ করে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এ সময় সড়কে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনার দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। 

উপজেলার লরেন্স বাজারে রবিবার (৭ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে চার ফল ব্যবসায়ী প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেনÑ আব্দুল কাদের, আবু বকর, মো. তারেক ও শাহিন। অভিযান সূত্রে জানা যায়, চর লরেন্স বাজারের মধ্য দিয়ে যাওয়া রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক এবং লরেন্স-ফজুমিয়ার সড়কের সংযোগস্থলের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে দখল করে কিছু ব্যবসায়ী আম, কাঁঠাল, আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলের দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। এতে বাজার এলাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হতো এবং পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। জনসাধারণের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। 

এ সময় কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান জানান, জনস্বার্থে সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা