সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ প্রেস ক্লাবে রবিবার হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর ছাত্রদল। প্রবা ফটো
সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখের ওপর বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদী ও তার দলবলের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর ছাত্রদল।
সিরাজগঞ্জ প্রেস ক্লাবে রবিবার (৭ জুন) সকালে সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এতে অভিযোগ করে রায়হান বলেন, বহিষ্কৃত শিবির নেতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদী তার দলবল নিয়ে গত ২ জুন আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমি গুরুতর আহত হই। তিনি বলেন, আমি অন্যয়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম ও এর বিরুদ্ধে কথা বলে আসছি। মুনতাসিরের চাদাবাজি ও নানা অন্যায়ের কথা বলায় আমার ওপর এ ধরনের হামলা হয়েছে।
তিনি আরও বলেন, আমার ধারণা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। তাই এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ সময় উপস্থিত ছিলেনÑ আলী আলম, সিরাজগঞ্জ ছাত্রদলের সহসভাপতি, আরিফ ইসলাম সাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ জেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।