× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪৮

চট্টগ্রাম ও কুমিল্লা অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদল নেতাকর্মী ও স্থানীয়রা। প্রবা ফটো

নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদল নেতাকর্মী ও স্থানীয়রা। প্রবা ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ড ও কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হয়েছে।

সীতাকুণ্ডে নাশকতা ও ঝটিকা মিছিলের অভিযোগে ৩৭ জনের নাম উল্লেখসহ আরও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। একই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় ডিসি পার্কের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। পরে ঘটনাস্থল থেকে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই ধনতোষ চাকমা বাদী হয়ে মামলা দায়ের করেন।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনমনে ভীতি সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে ঝটিকা মিছিলের অভিযোগে মামলাটি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে রবিবার (৭ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ও সুয়াগাজী এলাকার মাঝামাঝি স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী শেখ হাসিনার ছবি বহন করে মিছিলে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে ছাত্রদল নেতাকর্মী ও স্থানীয়রা ধাওয়া দিয়ে ৪৫ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়। 

স্থানীয় সূত্র জানিয়েছে, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছিল।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা