× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাজী সিরাজুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৫ মিনিট আগে

সদরপুর উপজেলা চত্বরের সামনে রবিবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রবা ফটো

সদরপুর উপজেলা চত্বরের সামনে রবিবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রবা ফটো

ফরিদপুরের সদরপুর উপজেলায় কাজী সিরাজুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী।

সদরপুর উপজেলা চত্বরের সামনে রবিবার (৭ জুন) সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সিরাজুল ইসলাম হত্যার ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন নিহতের স্ত্রী, শিশু সন্তান, ভাইসহ স্থানীয়রা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজীডাঙ্গী এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে কাজী সিরাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় গুরুতর আহত হন নিহতের ভাতিজা মো. কাজী মাসুদ রানা। এ ঘটনায় সদরপুর থানায় একটি মামলা দায়ের করা হলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা