× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে কৌশলে মোবাইল ছিনতাইকারীর ৫ জনকে আদালতের সাজা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

ট্রেনে কৌশলে মোবাইল ছিনতাইকারীর ৫ জনকে আদালতের সাজা

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে ওঠার সময় কৌশলে জটলা তৈরি করে যাত্রীদের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

রবিবার (৭ জুন) দুপুর ১২টায় একজনকে মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে। এর আগে শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলোÑ পৌর শহরের পঞ্চবটি এলাকার ফুল বাবুল মিয়া, নরসিংদী জেলার পলাশ থানার উত্তর চন্দন এলাকার সবুজ মিয়া, কুমিল্লা জেলার চান্দিনা এলাকার এতরায়পুর এলাকার হাসান, একই জেলার কোতোয়ালি থানার মুরাপাড়া এলাকার নুর আলম ও শুভপুর এলাকার বিপ্লব আহসান।

অপরাধীদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।

গ্রেপ্তার ও সাজার বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম জটলা তৈরি করে মোবাইল চুরির চেষ্টা করে স্টেশন এলাকার ছিনতাইকারী চক্র। এ সময় রেলওয়ে পুলিশ ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত ৫ ছিনতাইকারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারকের কাছে তাদের অপরাধের কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা