× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬০ শিক্ষার্থী পেল শিক্ষাসহায়ক উপকরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

৬০ শিক্ষার্থী পেল শিক্ষাসহায়ক উপকরণ

নাটোরের বাগাতিপাড়ায় রবিবার (৭ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার বড়াল সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

ইউএনও দেবাশীষ বসাকের সভাপতিত্বে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতিতে ছিলেন। শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে প্রত্যেকে একটি করে স্কুল ব্যাগ, একটি পাটের ব্যাগ এবং একটি জ্যামিতি বক্স প্রদান করেন ইউএনও।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা