× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বমঞ্চে নাঈম ইসলাম, জয় করলেন দুটি স্বর্ণপদক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

স্বর্ণপদক হাতে তরুণ উদ্ভাবক নাঈম ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বর্ণপদক হাতে তরুণ উদ্ভাবক নাঈম ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের তরুণ উদ্ভাবক নাঈম ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য অনন্য গৌরব বয়ে এনেছেন।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ (আইডব্লিউসি)’ এবং ‘আন্তর্জাতিক আবিষ্কার ও উদ্ভাবন প্রতিযোগিতা (আই-থ্রি-সি) ২০২৬ এ অংশ নিয়ে শনিবার তিনি ও তার দল অর্জন করেছেন দুটি স্বর্ণপদক।


আরও পড়ুন
চার তরুণের বাজিমাত

নাঈম ইসলাম বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, ‘সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব বগুড়া’ (এসআরসিবি)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ‘টিম অ্যাকুয়ানার বগুড়া’ এর টিম লিডার। তার সঙ্গে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেছেন মো. আবু হোসেন।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে তাদের দল দুটি স্বর্ণপদক অর্জন করে। এই সাফল্যের মধ্য দিয়ে নাঈম ইসলাম শুধু নিজের নয়, ধুনট, বগুড়া এবং সমগ্র বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা নাঈম ইসলামের এই অর্জন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি তার দীর্ঘদিনের আগ্রহ এবং নিরলস পরিশ্রমই তাকে আন্তর্জাতিক সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

নাঈম ইসলাম বলেন, “স্বপ্ন ছিল বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা; আলহামদুলিল্লাহ, আজ সেই স্বপ্ন স্বর্ণপদকের গৌরবে রূপ নিয়েছে”।

তিনি তার এ অর্জন দেশের সকল তরুণ উদ্ভাবক, কারিগরি শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করেছেন।

তার এই সাফল্যে আনন্দিত মাঠপাড়া গ্রাম, ধুনট উপজেলা ও বগুড়াবাসী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংশ্লিষ্টদের মতে, নাঈম ইসলামের এই সাফল্য প্রমাণ করেছে যে সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে গ্রামের একজন শিক্ষার্থীও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়াতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা