× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

“নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসক সোহানা নাসরিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি শিশু ওয়ার্ডের পরিবেশ ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি লেবার ওয়ার্ডের এয়ার কন্ডিশন সচল রাখা, ডেঙ্গু ওয়ার্ডে বিশেষ নজরদারি বৃদ্ধি, রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান উন্নয়ন এবং হাসপাতালের সার্বিক সেবার মান আরও বাড়ানোর নির্দেশনা দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।

র‍্যালি ও পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. নাজমুল করিম, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক ভারপ্রাপ্ত) ডা. নূর মো. শামসুল আলম, কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা