× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লবণ পানি উত্তোলন বন্ধ: টেকসই বেড়িবাঁধের দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

শ্যামনগরের শনিবার ৬ নম্বর সোরা গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধসহ নানা দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

শ্যামনগরের শনিবার ৬ নম্বর সোরা গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধসহ নানা দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৬ নম্বর সোরা গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি রক্ষা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় সোরা দক্ষিণপাড়া মসজিদের পাশে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

এতে বক্তৃতা করেনÑ আজিজুর রহমান, মহিউদ্দিন খাজা, মিজানুর রহমান, হাবিবুর রহমান, আবু জাফর, মোজাম্মেল হোসেন, সাংবাদিক আজমীর হোসেন, মর্জিনা খাতুন ও নুর নাহার প্রমুখ।

এতে অংশগ্রহণকারীরা লবণ পানি নয়, নিরাপদ পরিবেশ চাই, মাটি বাঁচাও, মানুষ বাঁচাও, কৃষিজমি রক্ষায় সবাই এগিয়ে আসুন, লবণ পানি মুক্ত গ্রাম চাই এবং সুন্দরবনের প্রাণ বাঁচাওসহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবাধে লবণ পানি উত্তোলন ও বিস্তারের কারণে এলাকার কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। একসময়ের উর্বর ফসলি জমি ক্রমেই অনাবাদি হয়ে পড়ছে। ধান, শাক-সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন কমে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা বলেন, লবণাক্ততায় পুকুর, খাল ও জলাশয়ের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সুপেয় পানির সংকট দিন দিন তীব্র হয়ে উঠছে। অনেক মানুষকে দূরদূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। 

বক্তারা আরও অভিযোগ করেন, দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে জোয়ার-ভাটার সময় লবণ পানি বিভিন্ন এলাকায় প্রবেশ করে কৃষিজমি, বসতভিটা ও গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি করছে। অনেক সময় জোয়ারের পানিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি কোনো ব্যক্তি মারা গেলে জোয়ারের সময় লাশ নিয়ে স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়; ভাটার পানি না নামা পর্যন্ত দাফনের জন্য নির্ধারিত স্থানে পৌঁছানো সম্ভব হয় না। এ পরিস্থিতিকে তারা মানবিক বিপর্যয়ের সঙ্গে তুলনা করেন।

সমাবেশে বক্তারা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা