× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহৃত স্কুলছাত্রী এক মাসেও উদ্ধার হয়নি

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

অপহৃত স্কুলছাত্রী এক মাসেও উদ্ধার হয়নি

‎‎বরিশালের গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের অপহৃত স্কুলছাত্রীকে অপহরণের এক মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। বাদীর অভিযোগ অপহরণের ঘটনায় গৌরনদী মডেল থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে।

মামলার বাদী স্কুলছাত্রীর বাবা মো. নুরুল আমিন সরদার অভিযোগ করে বলেন, আমার মেয়ে অপহরণের এক মাস অতিবাহিত হলেও পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারিনি। ‎মামলার আসামি শাহারিয়ান নাফিজ (১৮), নাছিমা বেগম (৩৫), সাইফুল মনির (৪৫), নুরুল ইসলাম হালান সরদার (৪০), বেল্লাল সরদার (৩০), সাথী বেগম (২৫) ও তানিয়া বেগম (৩২) প্রকাশ্যে ঘুরছে।

‎‎এজাহার সূত্রে জানা যায়, গৌরনদী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড শাওড়া গ্রামের বাসিন্দা মো. নুরুল আমিন সরদারের মেয়ে ও গৌরনদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী জিনিয়া ইসলাম অর্পি স্কুলে আসা-যাওয়ার পথে টিখাসার গ্রামের সাইফুল ইসলাম মনিরের বখাটে ছেলে শাহারিয়ান নাফিজ প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়। মেয়ের পরিবার বিষয়টি একাধিকবার শাহারিয়ান নাফিজের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং পরিবারের সদস্যরা তাকে উৎসাহিত করায় সে আরও বেপরোয়া হয়ে ওঠে। বখাটে শাহরিয়ান নাফিজ সন্ত্রাসী সহযোগীদের নিয়ে গত ৬ মে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

‎‎‎গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা