× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

রংপুর অফিস

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, হামে শিশু মৃত্যুর দায়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার, জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

প্রেস ক্লাব চত্বরে শনিবার (৬ জুন) কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি অ্যাড. পলাশ কান্তি নাগ। এতে বক্তৃতা করেনÑ সংগঠনের সদস্য আবদুল জব্বার, নিপীড়নবিরোধী নারী মঞ্চের সদস্য সুলতানা আক্তারসহ অন্যরা।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তরের তিন দিন আগে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। এর মধ্য দিয়ে দেশের স্বার্থ কথা ভাবা হয়নি। এ বিষয়ে সংসদে সরকারি দল কিংবা বিরোধী দল কেউ কোনো কথা বলছে না। এই চুক্তি বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য যুক্তরাষ্ট্রের জালে বন্দি করার প্রয়াস প্রতীয়মান। দেশের অর্থনীতি, সামরিক ও ভূ-রাজনৈতিক নিরাপত্তাকে বিঘ্নিত করে কোনো স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের এমন চুক্তির নজির নেই।

তারা আরও বলেন, অন্তর্বর্তী ইউনুস সরকারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে সময়মতো হামের টিকা না দেওয়ায় এখন পর্যন্ত ৬ শতাধিক শিশু মারা গেছে। ড. মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগম এই শিশুদের মারা যাওয়ার জন্য দায়ী। ড. মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগমকে এজন্য জবাবদিহি করতে বিচার করতে হবে। তাদের দুজনকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা