× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় বজ্রাঘাতে যুবকের মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রাঘাতে আব্দুল হাকিম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

উপজেলার ভেটখালী গ্রামের কাছাকাছি ইউনিয়ন ভূমিঅফিস সংলগ্ন একটি ঘেরে ঘটনাটি ঘটে।

একই সময়ে বজ্রপাতে উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ি গ্রামের বিলে ঘাস খাওয়ার সময় ২টি গরু ও ভূরুলিয়া ইউনিয়নের তেঘরী গ্রামে ১টি গরু মারা যাওয়ার ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি হলেন রমজাননগর ইউনিয়নের ভেটখালী কলুনি পাড়ার লুৎফার শেখের ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় মমিনুর রহমান জানান, হাকিম মৎস্য ঘেরে আটল পাতার জন্য কঞ্চি দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হলে তিনি ঘেরের মধ্যে অবস্থান করেন। একপর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তীতে বাড়িতে খবর দিলে তারা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা