× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবি-বাস শ্রমিক বিরোধ: সড়ক অবরোধে জনদুর্ভোগ

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

বিজিবি-বাস শ্রমিক বিরোধ: সড়ক অবরোধে জনদুর্ভোগ

জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বিরুদ্ধে বাসচালক ও তার সহকারীকে মারধরের অভিযোগ তুলে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছেন বাস শ্রমিকরা। শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের পাঁচুর মোড় ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই অবরোধ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের ফলে শহরের প্রধান সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়, আবার অনেকেই গন্তব্যে পৌঁছাতে হেঁটে কিংবা বিকল্প পথে যাতায়াত করেন। এ সময় ক্ষুব্ধ অনেক পথচারী অবরোধকারীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

বাস শ্রমিকদের অভিযোগ, জয়পুরহাট ২০-বিজিবির একটি গাড়িকে সাইড দেওয়াকে কেন্দ্র করে শ্যামলী পরিবহনের চালক হাসান আলী ও তার সহকারী সাদ্দাম হোসেনকে বাস থামিয়ে মারধর করেন বিজিবির সদস্যরা। পাশাপাশি বাসের কাগজপত্রও নিয়ে যাওয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। 

এ বিষয়ে জানতে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর মোবাইলফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম বলেন, বিজিবির পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। বাসের কাগজপত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা