× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় আন্তঃজেলা চক্রের পাঁচ ডাকাত গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

বগুড়ায় আন্তঃজেলা চক্রের পাঁচ ডাকাত গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জে সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, সাড়ে সাত আনা স্বর্ণালংকার এবং কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেনÑ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া (শাবলা) এলাকার আসলাম সাকিদার, তালোড়া (ভেলুরচক) এলাকার জিয়ারুল ইসলাম ওরফে জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলার রহবল পশ্চিমপাড়া এলাকার সাইদুর মণ্ডল ওরফে মগা, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া (নওদাপাড়া) এলাকার জুয়েল প্রামাণিক এবং কাহালুর প্রতাপপুর এলাকার আবদুল ওহাব।

গ্রেপ্তারদের মধ্যে আসলাম সাকিদারের বিরুদ্ধে পাঁচটি, জিয়ারুল ইসলামের বিরুদ্ধে একটি, সাইদুর মণ্ডলের বিরুদ্ধে দুটি এবং জুয়েল প্রামাণিকের বিরুদ্ধে ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ কর্মকর্তা আতোয়ার রহমান জানান, গত ১২ মে রাত ২টার দিকে নন্দীগ্রাম উপজেলার বীরপলি (ফকিরপাড়া) এলাকায় রশিদুল আলমের বাড়িতে ৮-১০ জনের একটি ডাকাত দল হামলা চালায়। তারা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, টেলিভিশন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ১৮ মে নন্দীগ্রাম থানায় ডাকাতির মামলা হয়।

মামলাটির তদন্তে নেমে ডিবি পুলিশের একটি দল শুক্রবার কাহালু, দুপচাঁচিয়া ও সদর এলাকায় অভিযান চালিয়ে আসলাম সাকিদার, জিয়ারুল ইসলাম ও সাইদুর মণ্ডলকে গ্রেপ্তার করে। 

এ ছাড়া গত ৩১ মে রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ দহপাড়া এলাকায় জিয়াউল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিনই শিবগঞ্জ থানায় আরেকটি ডাকাতির মামলা হয়। এই মামলার তদন্তে শুক্রবার শিবগঞ্জ ও কাহালু এলাকায় অভিযান চালিয়ে জুয়েল প্রামাণিক ও আবদুল ওহাবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা