× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বগুড়া অফিস

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

আপডেট : ৭ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপির নজরুল ইসলাম (৪২) নামের এক নেতার মৃত্যু হয়েছে।

উপজেলার ডোমনপুকুর এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নজরুল ইসলাম উপজেলার ডোমনপুকুর এলাকার বাসিন্দা। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, নতুন নির্মিত বাড়িতে বিদ্যুতের তার মেরামতের কাজ করছিলেন নজরুল ইসলাম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম তথ্যটির সত্যতা নিশ্চিত করে বলেন, “নজরুল ইসলাম দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণও করেন”।

নজরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা