× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল যুবকের

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মনোয়ার হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

পৌর শহরের গাবতলী এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।

মনোয়ার হোসেন উপজেলার সদর ইউনিয়নের গামারিয়া মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঢাকাগামী ব্রক্ষপূত্র এক্সপ্রেস ট্রেনটি শনিবার সকাল ৬টা ৪০মিনিটে দেওয়ানগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি স্টেশনের অদূরে গাবতলী এলাকা অতিক্রম করার সময় মনোয়ার হোসেন চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করে। এ সময় পা পিছলে সে ট্রেনের নিচে পরে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ওসি রবিউল ইসলাম বলেন, “দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসে চলন্ত অবস্থায় ওঠার সময় অসাবধানতাবশত ওই যুবক পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা