দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে রাত্রি সরকার (১৪) নামে এক কিশোরী ও পাচারকারীসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার হওয়া কিশোরী উপজেলার বরইগঞ্জ এলাকার বাসিন্দা।
শনিবার (০৬ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত এলাকায় পুশ-ইন ও মানবপাচার প্রতিরোধে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার বটতলা এলাকা থেকে ওই কিশোরী ও পাচারকারীকে আটক করেন।আটক পাচারকারী ও উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।