× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালাইয়ে বিভিন্ন সড়কে প্রশাসনিক অভিযান

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

কালাইয়ে বিভিন্ন সড়কে প্রশাসনিক অভিযান

জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তায় ছড়িয়ে থাকা খড় শুকনোর প্রতিবাদে দুই তরুণের মৃত্যুর ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব অভিযান চালান।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চলতি ধান কাটা ও মাড়াই মৌসুমে বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করা হয়। ব্যস্ত সড়কের উপরে ধান তুলে মাড়াই ও খড় শুকানোর কার্যক্রম চালাচ্ছেন কতিপয় কৃষক। এতে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা। কয়েকদিন আগে উপজেলার সড়াইল ও হারুঞ্জা গ্রামের দুই তরুণ রাস্তার শুকনো খড়ের উপরে মোটরসাইকেলের চাকা পিছলে ঘটনাস্থলেই নিহত হোন। এছাড়াও রাস্তার উপরে ধান মাড়াই এবং খড় শুকানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছেন তারা। রাস্তা দখল করে ধান মাড়াই ও খড় শুকানো যাবে না এটা কৃষকদের বোঝাতে এসিল্যান্ড সাহেব বিভিন্ন সড়কে যাচ্ছেন।

রাস্তার উপরে ধান মাড়াই ও খড় না শুকাতে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কৃষকরা একটু সচেতন হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা