পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কক্সবাজারের পিএমখালীর পাতলী খাল পরিদর্শন করেন। ছবি: বাসস
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কক্সবাজারের পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি শুক্রবার এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। এ সময় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তারা ইতিহাস ও ঐতিহ্যবাহী এই এলাকার উন্নয়নের সম্ভাবনা, জলাবদ্ধতা নিরসন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খালকে ঘিরে নতুন স্বপ্ন ও সম্ভাবনার বার্তা নিয়ে শুক্রবার তাদের এ সফর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার করেছে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।