× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানা বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুর

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

স্বজনদের আহাজারি। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

স্বজনদের আহাজারি। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নানা বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় সাবিহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ব্যাশপুর দক্ষিণপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার নিচুপাড়া এলাকার শিপন ফকিরের মেয়ে সাবিহা পরিবারের সঙ্গে কাশিয়ানীর ব্যাশপুর গ্রামে তার নানা কাঞ্চন শেখের বাড়িতে বেড়াতে আসে। আজ (শনিবার) সকালে নানির সঙ্গে ছাগল বাঁধতে গিয়ে একপর্যায় রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা