× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের টেকসই উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

আপডেট : ৮ ঘণ্টা আগে

নাটোরের লালপুর বাজার উন্নয়ন ও ওয়াশ ব্লকের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন।

নাটোরের লালপুর বাজার উন্নয়ন ও ওয়াশ ব্লকের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করা হচ্ছে।

নাটোরের লালপুর বাজার উন্নয়ন ও ওয়াশ ব্লকের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী পাঁচ বছর একই উদ্যম ও অঙ্গীকার নিয়ে দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর পাশাপাশি ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু, কৃষি কার্ড প্রবর্তন, ধর্মীয় নেতাদের সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ এবং দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। সরকার পর্যায়ক্রমে সব নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

লালপুর বাজার বণিক সমিতির সভাপতি মাজদার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু এবং গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা।

এর আগে প্রতিমন্ত্রী লালপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ক্লেমন লালপুর ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা পরিদর্শন করেন। 

দিনের অপর এক কর্মসূচিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ধুইপল হিন্দু কল্যাণ পরিষদ আয়োজিত মহানাম যজ্ঞানুষ্ঠানে যোগ দেন এবং ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা