× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

কাশিয়ানী থানা। ছবি: সংগৃহীত

কাশিয়ানী থানা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাবিহা খানম কা‌শিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের শিপন ফকিরের মেয়ে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কথা হয় বেশ কয়েকজন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে।

তারা জানান, ছাবিহা রেল লাইনের ধারে খেলছিল।  খেলার একপর্যায়ে  অসাবধানতাবশত রেল লাইনের ওপরে চলে আসে। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা