গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
আসাদুল্লাহ আহমদ ও ইয়াহিয়া খান রুবেল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি পদে আসাদুল্লাহ আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ইয়াহিয়া খান রুবেল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাতে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা প্রেসক্লাবের ১৩ জন সদস্য তাদের ভোট প্রদান করেন।
কমিটি গঠন সংক্রান্ত উপকমিটির তত্ত্বাবধানে এবং রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক এনামুল হকের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত সভাপতি আসাদুল্লাহ আহমদ দৈনিক খোলা কাগজ, দ্য নিউ নেশন ও উত্তরা প্রতিদিন-এর গোমস্তাপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। অপরদিকে সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান রুবেল দৈনিক আমাদের সময় ও সংবাদ-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন রনি (দৈনিক ভোরের ডাক ও নতুন প্রভাত), সহ-সম্পাদক মো. সারওয়ার জাহান সুমন (দৈনিক সকালের সময়), অর্থ সম্পাদক মো. আজিজুল হক (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. এমরান আলী বাবু (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও চাঁপাই দৃষ্টি)।
এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আল মামুন বিশ্বাস (দৈনিক প্রতিদিনের সংবাদ, সোনার দেশ ও গৌড় বাংলা), মো. ইমরান আলী (দৈনিক যায় যায় দিন) এবং মো. শহীদুল ইসলাম (দৈনিক আমার সংবাদ)।