× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়ার আদর্শ প্রতিফলিত হলেই সমৃদ্ধ দেশ গড়া সম্ভব : নুরুল ইসলাম নয়ন

বগুড়া অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

জিয়ার আদর্শ প্রতিফলিত হলেই সমৃদ্ধ দেশ গড়া সম্ভব : নুরুল ইসলাম নয়ন

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়ার জীবন ও কর্ম’ শীর্ষক রাজশাহী বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ জুন) বিকেলে রাজশাহী বিভাগীয় যুবদলের আয়োজনে বাগবাড়ির জিয়াবাড়িতে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিভাগের যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। 

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নয়ন বলেন, শহীদ জিয়ার নিখাঁদ দেশপ্রেম ও তার জীবনের গুণাবলীগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতেই যুবদল দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। জিয়ার আদর্শ রাজনৈতিক ও ব্যক্তিজীবনে প্রতিফলিত হলেই সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব হবে। 

এসময় যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছে তাদের দায়িত্বশীলভাবে পথ চলার আহ্বান জানান তিনি। এছাড়াও জায়গা সংকুলানে যাদের স্থান হয়নি তাদেরকেও আগামীতে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে বলে জানান যুবদলের এই শীর্ষ নেতা। 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খাঁন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদির হক আদনান, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হয়দার টিপু, সদস্য সচিব মোখতার হোসেন, যুগ্ম- আহ্বায়ক রওশন উল ইসলাম রওশন, চাপাইনবাগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুখ হোসেন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি প্রমুখ। 

আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাদত হোসেন সোহাগ ও রাশেদুল কবির রাশেদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কিসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, মহানগরসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

পরিশেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা