× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৫ ঘণ্টা আগে

বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারের নরসিংদী শাখা পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমিনুর রহমান খোকন মজুমদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারের নরসিংদী শাখা পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমিনুর রহমান খোকন মজুমদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারের নরসিংদী শাখা পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমিনুর রহমান খোকন মজুমদার। 

শুক্রবার নরসিংদীর পলাশ উপজেলার নরসিংহারচর এলাকায় অবস্থিত সেন্টারটির বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে চেয়ারম্যান আমিনুর রহমান খোকন মজুমদার কারিগরি ল্যাব, প্রশিক্ষণ কক্ষ এবং প্রশাসনিক বিভাগ ঘুরে দেখেন। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মানের দক্ষ করে তোলার আহ্বান জানান। 

প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। বিশ্ববাজারে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই যুগোপযোগী দক্ষ চালক, কারিগরি কর্মী ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক ও কর্মী তৈরির লক্ষ্যে বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি জানান, বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ২০ হাজারের বেশি দক্ষ কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে শ্রমিকরা দক্ষতা অর্জন করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন এবং অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা তথা রেমিট্যান্স দেশে পাঠাতে সক্ষম হচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে কর্মমুখী প্রশিক্ষণের আওতায় এনে আত্মনির্ভরশীল করে তোলা এবং দেশি-বিদেশি কর্মবাজারের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য।

আমিনুর রহমান খোকন মজুমদার বলেন, শিল্পখাত দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। একইভাবে প্রশিক্ষণ কেন্দ্রগুলো দক্ষ মানবসম্পদ তৈরি করে আন্তর্জাতিক শ্রমবাজারে পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স বর্তমানে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। তাই দক্ষ জনশক্তি উন্নয়ন ও রেমিট্যান্স আহরণে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে শিল্পখাতের মর্যাদা দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

পরিদর্শন শেষে তিনি নরসিংদী শাখার সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে প্রশিক্ষণের গুণগত মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় বসুন্ধরা ট্রেইনিং এন্ড টেস্টিং সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার এসইউএ কাশেম, সেন্ট্রাল ম্যানেজার সৈয়দ মো. তোফাজ্জল হোসেন, ম্যানেজার মনির আহাম্মদ, এ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ম্যানেজার আবুবকর মোহাম্মদ আবুল কালাম আজাদসহ বসুন্ধরা ট্রেইনিং এন্ড টেস্টিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নরসিংদী শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা