× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দশমিনায় নির্যাতিতাদের পাশে প্রশাসনসহ স্থানীয়রা

দশমিনা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

দশমিনায় নির্যাতিতাদের পাশে প্রশাসনসহ স্থানীয়রা

পটুয়াখালীর দশমিনায় অসুস্থ্ মোসলেম ফরাজির পরিবারকে ঘিরে চলমান পারিবারিক বিরোধ ও মানবিক সংকটের ঘটনা দৃষ্টিগোচরে এসেছে উপজেলা প্রশাসনের। দীর্ঘদিন ধরে নানান প্রতিকূলতার মধ্যে দিন কাটানো পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দশমিনা প্রেসক্লাব ও স্থানীয় সমাজসেবীরা। 

শুক্রবার (৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা এবং দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ সময় তারা মোসলেম ফরাজি ও তার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন শেষে ইউএনও ও ওসি জানান, উভয় পক্ষকে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ মোসলেম ফরাজি তার প্রাপ্য পৈত্রিক সম্পত্তি স্ত্রী ও পাঁচ কন্যার নামে দলিল করে দেওয়ার পর পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে মোসলেমের দুই ভাই রাজ্জাক, জালাল ও তাদের স্ত্রী-সন্তানরা বিভিন্ন সময়ে পরিবারটির ওপর নানান শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এমনকি বসতঘর দখল ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।

পরিবারটির অসহায়ত্বের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসন ঘটনাটি গুরুত্বের সঙ্গে আমলে নেয়। 

এ বিষয়ে ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, মানবিক দিক বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ওসি আতিকুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে দশমিনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তাৎক্ষণিক পরিবারটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে ঘর নির্মাণের জন্য টিনসহ প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা